Showing posts with label সাধারণ জ্ঞান. Show all posts
Showing posts with label সাধারণ জ্ঞান. Show all posts

English Literature

01. Who is the author of ‘A Farewell to Arms’?
Ans: Ernest Hemingway.

02. Who is the author of ‘Man and Superman’?
Ans: G.B. Shaw
03. The most famous ‘satirist’ in English literature is-
Ans: Jonathan Swift
04. ‘Once in a blue moon’ Means?
Ans: কদাচিৎ বা প্রায় কখনো না (very rarely).
05. Describe the period of English Literature.
Ans: 450-1066 Old English Literature,
1066-1500 Middle English Literature,
1558-1603 Elizabethan Age,
1603-1625 Jacobean Period,
1625-1649 Caroline Age,
1649-1660 Commonwealth Period,
1660-1700 Restoration Period,
1700-1750 Augustan Literature,
1750-1798 Age of Sensibility
1798-1837 Romanticism,
1837-1901 Victorian Period,
1901-1940 Modernism,
1940-2000 Post Modernism.
06. Which period is known a ‘The golden age of English literature’?
Ans: The Elizabeth I age.
07. ‘The Spanish Tragedy’ is written by-
Ans: Thomas Kyd
08. Who has written the poem “Elegy Written in a Country Churchyard”?
Ans: Thomas Gray
09. Who has written the play ‘Volpone’?
Ans: Ben Jonson
10. Who wrote “Biographia Literaria”?
Ans: S.T. Coleridge
11. ‘The Sun Also Rises’ is a novel written by-?
Ans: Earnest Hemingway
12. ‘War and Peace’,‘Anna Karenina’, ‘A Confession’, ‘Resurrection’ উপন্যাসসমূহের রচয়িতা কে?
উঃ লিও টলষ্টয়।
13. The Poem ‘Isle of Innisfree’ is written by__..
Ans: W.B. Yeats
14. ‘The Art of War’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ সুন জি।
15. Maiden speech means_?
Ans: First Speech
16. N.B. Stands for_?
Ans: Nota Bene
17. Who is the author of “India Wins Freedom”?
Ans: Abul Kalam Azad
18. Who is the author of “Animal Farm”? 
Ans: George Orwel
19. ‘Out and Out’ means-?
Ans: Thoroughly 
20. ‘Hold Water’ means-?
Ans: Bear examination
21. Who is the author of ‘For Whom the Bell Tolls’?
Ans: Ernest Hemingway
22. Who is the author of ‘The Rainbow’ Novel?
Ans: D.H. Lawrence
23. T.S. Eliot was born in-?
Ans: USA
24. “Imperialism, the Highest Stage of Capitalism” বইটি কার লেখা? 
Ans: V.I. Lenin

বাংলা সাহিত্য

০১. ‘আত্মঘাতী বাঙালি’ কার রচিত গ্রন্থ?
উঃ নীরদচন্দ্র চৌধুরী।
০২. ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?
উঃ হাসান হাফিজুর রহমান।
০৩. ‘বিষাদ সিন্ধু’ কার রচনা?
উঃ মীর মশাররফ হোসেন।
০৪. গীতাঞ্জলীর ইংরেজী অনুবাদ সম্পাদনা করেন কে?
উঃ W B Yeats.
০৫. বাংলা গদ্য/সাহিত্যের জনক কে?
উঃ ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
০৬. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
উঃ ১৯০৭ সালে।
০৭. ‘ভানুসিংহ ঠাকুর’ কার ছদ্মনাম?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।
০৮. মোগল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন?
উঃ জহিরউদ্দিন মুহম্মদ বাবর (তুজুক-ই-বাবুরী বা বাবরনামা)।
০৯. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?
উঃ তারেক মাসুদ।
১০. ‘তেল নুন লকড়ি’ কার রচিত গ্রন্থ?
উঃ প্রমথ চৌধুরী।
১১. বাংলা সাহিত্যে প্রথম স্বার্থক ট্রাজেডি নাটক কোনটি?
উঃ কৃষ্ঞকুমারী।
১২. ‘রাজলক্ষ্মী’ চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক কে?
উঃ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়।
১৩. ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?
উঃ উইলিয়াম কেরি।
১৪. মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ কি ধরনের রচনা?
উঃ অনুবাদ নাটক।
১৫. ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি?
উঃ সাত সাগরের মাঝি।
১৬. ‘অনল প্রবাহ’কে রচনা করেন?
উঃ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।
১৭. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ কি ধরনের রচনা?
উঃ একটি উপন্যাস।
১৮. ‘বত্রিশ সিংহাসন’এর রচয়িতা কে?
উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
১৯. বাংলা গীতি কবিতায় ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?
উঃ বিহারীলাল চক্রবর্তীকে।
২০. বাংলা বর্নমালায় স্বরবর্ন কয়টি?
উঃ ১১টি।
২১. ‘চন্দ্রাবতী’ কি ধরনের রচনা?
উঃ কাব্য।
২২. ‘বন্দী শিবির থেকে’ কি ধরনের রচনা?
উঃ মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ।
২৩. চাচা কাহিনীর লেখক কে?
উঃ সৈয়দ মুজতবা আলি।
২৪. মুসলমান নারী জাগরনের কবি কে?
উঃ বেগম রোকেয়া।
২৫. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
উঃ কৃপার শাস্ত্রের অর্থবেদ।
২৬. কবি আলাত্তলের জন্মস্থান কোথায়?
উঃ চট্রগ্রামের জোবরায়।
২৭. কত সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
উঃ ১৯৬১ সালে।
২৮. অগ্নিবীনা কাব্যের প্রথম কবিতা কোনটি?
উঃ প্রলয়োল্লাস।
২৯. বাংলা সাহিত্য কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশী?
উঃ সবুজপত্র।
৩০. ‘সন্ধ্যাভাষা’ কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?
উঃ চর্যাপদ।

৩১. একাত্তরের চিঠি কোন জাতিয় রচনা?
উঃ মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন।
৩২. সনেট কবিতার প্রবর্তক কে?
উঃ মাইকেল মধুসুধন দত্ত।
৩৩. গঠনরীতিতে ‘শ্রীকৃষ্ঞকীর্তন’ কাব্য কি ধরনের?
উঃ নাট্যগীতি।
৩৪. “আলাওল” কোন যুগের কবি ছিলেন?
উঃ মধ্যযুগের।
৩৫. ‘জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না কে?
উঃ প্রমথ চৌধুরী।
৩৬. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ লিখুন।
উঃ বাংলায় ২৫ শে বৈশাখ ১২৬৮, ইংরেজি ৭ই মে ১৮৬১।
৩৭. অগ্নিবীনা কি ধরনের রচনা? 
উঃ কাব্যগ্রন্থ।
৩৮. ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কে লিখেছেন?
উঃ শামসুর রহমান।
৩৯. জাতীয় কবির জন্মসাল লিখুন? 
উঃ বাংলায় ১১ জৈষ্ঠ, ১৩০৬। ইংরেজি ২৫ মে, ১৮৯৯।
৪০. শেষের কবিতা কার লেখা?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৪১. বেগম রোকেয়ার বাড়ি কোন জেলায়?
উঃ রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে।
৪২. ‘কবর’ নাটকটি সর্বপ্রথম কোথায় অভিনীত হয়েছিল? 
উঃ জেলখানায়।
৪৩. ‘কপাল কুন্ডলা’ উপন্যাসটির রচয়িতা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
৪৪. যুগ সন্ধিক্ষনের কবি বলা হয় কাকে?
উঃ ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৪৫. ‘ছন্দের জাদুকর’ বলা হয় কাকে?
উঃ সত্যন্দ্রনাথ দত্ত।
৪৬. বাংলাদেশের জাতীয় সংগীত প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? 
উঃ বঙ্গদর্পন।
৪৭. ‘অবরোধবাসিনী’ কার লেখা?
উঃ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
৪৮. ‘সঞ্চিতা’ কাব্য সংকলন কার রচিত?
উঃ কাজী নজরুল ইসলাম।
৪৯. ‘পাখি সব করে রব রাতি পোহাইলে’ পঙক্তির রচয়িতা কে?
উঃ মদনমোহন তর্কালংকার।
৫০. রবীন্দ্রনাথ ঠাকুর কতসালে, কিসের জন্য নোবেল পুরস্কার পান?
উঃ ১৯১৩ সালে, গীতাঞ্জলির জন্য।
৫১. রণসংগীতের রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।
৫২. The Spirit of Islam গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সৈয়দ আমীর আলী।
৫৩. কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্রোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী’ পদক লাভ করেন?
উঃ ১৯২৩ সালে।
৫৪. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ উক্তিটি কার?
উঃ রঙ্গলাল বন্দোপাধ্যায়।
৫৫. ‘বহুব্রীহি’ উপন্যাসের লেখক কে?
উঃ হুমায়ুন আহমেদ।
৫৬. বাংলাদেশে ‘গ্রাম থিয়েটার’ এর প্রবক্তা কে?
উঃ সেলিম আল দীন।
৫৭. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি?
উঃ Buddhist Mystic Songs (1960)
৫৮. ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
উঃ চন্দ্রকুমার দে।
৫৯. ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা?
উঃ নাথধর্ম।
৬০. ‘আলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ হুমায়ুন আজাদ।

৬১. ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’ – কার উক্তি?
উঃ মীর মশাররফ হোসেন।
৬২. ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? 
উঃ দীনেশরঞ্জন দাশ।
৬৩. ‘ধর্ম সাধারন লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম’ – কে বলেছেন?
উঃ মোতাহের হোসেন চৌধুরী।
৬৪. কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি কি ছিল?
উঃ তৃতীয় পানিপথের যুদ্ধ।
৬৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্য প্রকাশিত হয় কত সনে?
উঃ ১৯১০ সালে।
৬৬. ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
উঃ শামসুর রাহমান।
৬৭. ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে? 
উঃ আলমগীর কবির।
৬৮. বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম কি?
উঃ ঢাকা প্রকাশ।
৬৯. নীলদর্পন কোথায় প্রথম মঞ্চস্থ/প্রকাশিত হয়?
উঃ ঢাকায়।
৭০. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি?
উঃ কুদরত-ই-খুদা কমিশন।
৭১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ও উপমহাদেশের প্রথমি এবং প্রথম বাঙ্গালি ভি.সি কে?
উঃ স্যার এ.এফ.রহমান।
৭২. ‘পূর্বাশা’পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ সঞ্জয় ভট্রাচার্য

৭৩. বেগম পত্রিকা প্রথম প্রকাশিত হয় কবে?
উঃ ২০ জুলাই ১৯৪৭।
৭৪. বাংলাদেশে ডিক্লারেশন প্রাপ্ত পত্রিকার সংখ্যা কয়টি?
উঃ ১৫৯৭ টি।
৭৫. বাংলাদেশে মিডিয়া তালিকাপ্রাপ্ত পত্রিকার সংখ্যা কয়টি?
উঃ ৫৫৮ টি।
৭৬. বাংলাদেশে সংবাদপত্র পাঠকের সংখ্যা কতজন?
উঃ প্রতি ২০০ জনে একজন।
৭৭. বাংলাদেশে দৈনিক সংবাদপত্রের সংখ্যা কয়টি?
উঃ ১২০ টি প্রায়।
৭৮. বাংলাদেশে সাপ্তাহিক পত্রিকার সংখ্যা কয়টি?
উঃ ৪৫০ টি।
৭৯. ‘বেঙ্গল গেজেট’পত্রিকার সম্পাদক কে?
উঃ জেমস অগাস্টাস হিকি।
৮০. উপমাহাদেশের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি এবং এটি কবে প্রকাশিত হয়?
উঃ সমাচার দর্পন, এটি ১৮১৮ সালে প্রকাশিত হয়।
৮১. “জ্ঞান যেখানে সীমাদ্ধ, বুদ্ধি যেখানে আড়স্ট, মুক্তি সেখানে অসম্ভব”- উক্তিটি কোন পত্রিকার প্রথম পৃষ্ঠায় লেখা থাকতো?
উঃ শিখা পত্রিকায়।
৮২. ‘ধূমকেতু’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ কবি কাজী নজরুল ইসলাম।
৮৩. ‘দৈনিক ইত্তেফাক’পত্রিকার প্রতিষ্ঠাতা কে? 
উঃ তোফাজ্জল হোসেন মানিক মিয়া।
৮৪. ‘বেগম’পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? 
উঃ নুরজাহান বেগম।
৮৫. ‘তত্ত্ববোধিনী’পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়?
উঃ ১৮৪৩ সালে।
৮৬. কোন সাময়িক পত্রিকাটি বেশি প্রভাবশালী হয়েছিল? 
উঃ সমকাল।
৮৭. বাংলাদেশের কোন সঙ্গীতজ্ঞ আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেন?
উঃ ওস্তাদ আলাউদ্দিন খাঁ।
৮৮. পল্লীগীতির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক কে কে?
উঃ আব্বাস উদ্দিন ও আব্দুল আলীম।
৮৯. ১৪০০ সাল কবিতাটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৯০. উপমহাদেশের সুর সম্রাট বলা হয় কাকে?
উঃ ওস্তাদ আলাউদ্দিন খাঁ-কে।

৯১. “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি”বিখ্যাত এই গানটির গীতিকার ও সুরকার কে?
উঃ গোবিন্দ হালদার ও আপেল মাহমুদ।
৯২. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
উঃ দীনেশচন্দ্র সেনগুপ্তের ‘বঙ্গভাষা ও সাহিত্য’।
৯৩. ‘সব কটা জানালা খুলে দাওনা’গানটির সুরকার কে?
উঃ নজরুল ইসলাম বাবু।
৯৪. ‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’ এই গানটির গীতিকার কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
৯৫. একুশে ফেব্রুয়ারী নিয়ে লেখা প্রথম কবিতা কোনটি?
উঃ কাদতে আসিনি, ফাঁসীর দাবী নিয়ে এসেছি।
৯৬. ‘কাদতে আসিনি, ফাঁসীর দাবী নিয়ে এসেছি’কবিতাটির রচয়িতা কে?
উঃ মাহবুবুল আলম চৌধুরী।
৯৭. ‘ভাতদে হারামজাদা, নইলে মানচিত্র চিবিয়ে খাবো’উক্তিটি কার?
উঃ কবি রফিক আজাদের।
৯৮. ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ জহির রায়হান।
৯৯. ভাষা আন্দোলন নিয়ে প্রথম উপন্যাস কোনটি?
উঃ আরেক ফাল্গুন।
১০০. ‘কবর’ নাটকটির লেখক কে? 
উঃ মুনীর চৌধুরী।
১০১. বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
১০২. বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
উঃ গিরিশচন্দ্র সেন।
১০৩. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
উঃ সৈয়দ হামজা।
১০৪. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ আবুল মনসুর আহমদ।
১০৫. ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ মওলানা আকরমা খাঁ।
১০৬. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের ‘কৃষ্ঞকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি?
উঃ গোবিন্দলাল ও রোহিনী।
১০৭. শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?
উঃ ক্রীতদাসের হাসি (১৯৯৬ সালে)।
১০৮. ‘নেমেসিস’ কার রচিত নাটক?
উঃ নূরুল মোমেন।
১০৯. ‘কন্যাকুমরী’ কার রচিত উপন্যাস?
উঃ আবদুর রাজ্জাক।
১১০. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
উঃ দৌলত কাজী।
১১১. “এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ঞচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি” এর রচয়িতা কে?
উঃ মাহবুব-উল-আলম চৌধুরী।
১১২. ড. মুহম্মদ শহীদুল্লাহ কে ছিলেন?
উঃ ভাষাতত্ত্ববিদ।
১১৩. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি?
উঃ গীতি কবিতা।
১১৪. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি?
উঃ গীতি কবিতা।
১১৫. বটতলার পুঁথি বলতে কি বুঝায়?
উঃ দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য।
১১৬. রূপসী বাংলার কবি কে?
উঃ জীবনানন্দ দাশ।
১১৭. রোহিনী কোন উপন্যাসের নায়িকা?
উঃ কৃষ্ঞকান্তের উইল।
১১৮. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’ কি ধরনের রচনা?
উঃ পত্রকাব্য।
১১৯. ‘মোদের গরব, মোদের আশা/আ-মরি মোর বাংলা ভাষা’ এর রচয়িতা কে?
উঃ অতুল প্রসাদ সেন।
১২০. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে?
উঃ শাহ মুহম্মদ সগীর।

১২১. ‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ মোজাম্মেল হক।
১২২. মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে?
উঃ সনেটে।
১২৩. ধূসর পান্ডুলিপি কার রচিত কাব্যগ্রন্থ?
উঃ জীবনানন্দ দাশ।
১২৪. কবি জসিমউদদীনের জীবনকাল বল?
উঃ ১৯০৩-১৯৭৬।
১২৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি কি?
উঃ ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়।
১২৬. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
উঃ ফকির গরিবুল্লাহ।
১২৭. বাংলা সাহিত্যের আদি কবি কে?
উঃ লুইপা।
১২৮. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
উঃ নেপালের রাজগ্রন্থশালা থেকে।
১২৯. দীনবন্ধু মিত্র মোট দুটি প্রহসন রচনা করেন, সেগুলো কি কি?
উঃ সধবার একাদশী (১৮৬৬)।
বিয়ে পাগলা বুড়ো (১৮৬৬)।
১৩০. মীর মশাররফ হোসেনের নাটক কি কি?
উঃ বসন্তকুমারী (১৮৭৩)
জমিদার দর্পণ (১৮৭৩)
বেহুলা গীতাভিনয় (১৮৮৯)।
১৩১. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্পগুলো কি কি?
উঃ গুপ্তধন, জীবিত ও মৃত, মণিহারা, ক্ষুধিত পাষাণ, নিশীথে, সম্পত্তি সমর্পণ।
১৩২. ‘কবিতার কথা’ কার রচিত প্রবন্ধগ্রন্থ?
উঃ জীবনানন্দ দাশ।
১৩৩. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?
উঃ ইশ্বরচন্দ্র গুপ্ত।
১৩৪. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
উঃ বসন্ত কুমারী।
১৩৫. ‘বীরবল’ কার ছদ্মনাম।
উঃ প্রমথ চৌধুরী।
১৩৬. ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ এই উক্তিটি কার?
উঃ প্রমথ চৌধুরী।
১৩৭. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ সিকান্দার আবু জাফর।
১৩৮. বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
উঃ ১৮৭২ সালে।
১৩৯. ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
উঃ আলালের ঘরের দুলাল।
১৪০. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
উঃ বসন্ত।
১৪১. ‘সোনালী কাবিন’ এর রচয়িতা কে?
উঃ আল-মাহমুদ।
১৪২. ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ মোহাম্মদ নাসিরুদ্দীন।
১৪৩. ‘মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’ এ লাইনের লেখক কে?
উঃ শেখ ফজলল করিম।
১৪৪. জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
উঃ বরিশাল জেলায়।

১৪৫. কাজী নজরুল ইসলাম তাঁর কোন কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করিছিলেন?
উঃ সঞ্চিতা।
১৪৬. ‘আবদুল্লাহ’ উপন্যাসের লেখক কে?
উঃ কাজী ইমদাদুল হক।
১৪৭. ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এই পংক্তিটি কার লেখা?
উঃ লালন শাহ।
১৪৮. ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতা কে?
উঃ ফররুখ আহমেদ।
১৪৯. ‘মানবজীবন’, ‘মহৎজীবন’, ‘উন্নতজীবন’-প্রভৃতি গ্রন্থের লেখক কে?
উঃ মোঃ লুৎফর রহমান।
১৫০. ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ কে লিখেছেন?
উঃ ভারতচন্দ্র রায়গুণাকর।

১৫১. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক কে?
উঃ হরপ্রসাদ শাস্ত্রী।

১৫২. ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা কে?
উঃ আলওল।
১৫৩. ‘শাহনামা’ এর লেখক কে?
উঃ কবি ফেরদৌসী।
১৫৪. ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?
উঃ নীহাররঞ্জন রায়।

১৫৫. ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি’- এই চরণদ্বয়ের লেখক কে?
উঃ মদনমোহন তর্কালঙ্কার।
১৫৬. ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন?
উঃ রূপকথা।

১৫৭. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় কত সালে কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৩৮ সালের ২৬ জুন, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে।
১৫৮. ‘দ্য লিবারেশন অব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ মেজর জেনারেল সুখওয়ান্ত সিং।
১৫৯. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উঃ অগ্নিবীণা।
১৬০. ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেন?
উঃ আখতারুজ্জামান ইলিয়াস।

১৬১. ‘রাঙাজবা’ কার রচিত সঙ্গীতবিষয়ক গ্রন্থ?
উঃ কাজী নজরুল ইসলাম।

১৬২. ‘নদী ও নারী’ কার রচিত উপন্যাস?
উঃ হুমায়ুন কবির।

১৬৩. ‘সংশপ্তক’ উপন্যাস কার রচনা?
উঃ শহীদুল্লাহ কায়সার।
১৬৪. ‘নিরালোকে দিব্যরথ’ কার রচিত কাব্যগ্রন্থ?
উঃ শামসুর রহমান।

১৬৫. ‘লালসালু’ উপন্যাসটির লেখক কে?
উঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।

১৬৬. ‘আবোল-তাবোল’ কার লেখা?
উঃ সুকুমার রায়।
১৬৭. ‘চতুরঙ্গ’ উপন্যাসের লেখক কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
১৬৮. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’-কে বলেছেন?
উঃ চন্ডীদাস।

১৬৯. ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।

১৭০. ‘প্রভাবতী সম্ভাষণ’ মৌলিক গ্রন্থটি কার রচিত?
উঃ ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

১৭১. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা।
উঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ।

১৭২. ‘বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান’ এর সম্পাদক কে?
উঃ আহমদ শরীফ।

১৭৩. হযরত মুহম্মদ (সাঃ) এর জীবনী গ্রন্থের নাম কি?
উঃ মরুভাস্কর।

১৭৪. ‘পথের দাবি’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়। বৃটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল।

১৭৫. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
উঃ বাউন্ডেলের আত্মকাহিনী।

১৭৬. কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়?
উঃ আনন্দময়ীর আগমনে।
১৭৭. ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন?
উঃ সুনীতিকুমার চট্রোপাধ্যায়।

১৭৮. ‘পদাবলী’ এর প্রথম কবি কে?
উঃ চন্ডীদাস।
১৭৯. ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

১৮০. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
উঃ মিথিলার।

১৮১. মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি?
উঃ ভারতচন্দ্র রায়গুণাকর।

১৮২. বাংলা সাহিত্যে কথন গদ্যের সূচনা হয়?
উঃ উনিশ শতকে।

১৮৩. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
উঃ দিকদর্শন/দিগদর্শন।

১৮৪. কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
উঃ ১৭৫৩ সালে।

১৮৫. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?
উঃ মীর মশাররফ হোসেন।

১৮৬. অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন কে?
উঃ  লুইস ব্রেইল।

১৮৭. বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি?
উঃ দুর্গেশনন্দিনী।

১৮৮. ‘শ্রীকৃষ্ঞকীর্তন’ এর রচয়িতা কে?
উঃ বড়ু চন্ডীদাস।
১৮৯. ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত?
উঃ মাত্রাবৃত্ত ছন্দে।

১৯০. মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল কবে?
উঃ ১৩ নভেম্বর ১৮৪৭-১৯ ডিসেম্বর ১৯১১।
১৯১. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
উঃ ভুসুকা পা।

১৯২. ‘আধ্যাত্মিকা’ উপন্যাসের লেখক কে?
উঃ প্যারীচাঁদ মিত্র।

১৯৩. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম কি?
উঃ অনিলা দেবী।

১৯৪. ‘বটতলার উপন্যাস’ গ্রন্থের লেখকের নাম কি?
উঃ রাজিয়া খান।

১৯৫. ‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।

১৯৬. ‘চর্যাপদ’ কোন ছন্দে লেখা?
উঃ মাত্রাবৃত্ত।
১৯৭. ‘দেয়াল’ রচনাটি কার?
উঃ হুমায়ূন আহমেদ।
১৯৮. ‘ঘরে বাইরে’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

১৯৯. বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কখন?
উঃ ১২০১-১৩৫০ পর্যন্ত।

২০০. ‘হুলিয়া’ কবিতা কার রচনা?
উঃ নির্মলেন্দু গুণ।
২০১. ‘মিলির হাতে স্টেনগান’ গল্পটি কার লেখা?
উঃ আখতারুজ্জামান ইলিয়াস।

২০২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীর নাম কি?
উঃ আত্মচরিত।

২০৩. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কার লেখা?
উঃ আবু জাফর ওবায়দুল্লাহ।
২০৪. ‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন?
উঃ আলাওল।

২০৫. ‘সবুজপত্র’ প্রকাশিত হয় কোন সালে?
উঃ ১৯১৪।

২০৬. ‘আমার ঘরের চাবি পরের হতে’- গানটির রচয়িতা কে?
উঃ লালন শাহ।

২০৭. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

২০৮. ‘মতিচূর’ কোন ধরনের রচনা?
উঃ প্রবন্ধ।
২০৯. রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি?
উঃ শেষলেখা।

২১০. ‘চন্দরা’ চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর। শাস্তি গল্পের প্রধান চরিত্র।
২১১. ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন কে কে?
উঃ রামরাম বসু, উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

২১২. ‘মেঘনাদবধ কাব্য’ মহাকাব্য কত সালে প্রথম প্রকাশিত হয়?
উঃ ১৮৬১ সালে।
২১৩. ‘বাংলা সাহিত্যের কথা’ কার লেখা?
উঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ।

২১৪. মুহম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
উঃ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব।
২১৫. ‘পদ্ম মেঘনা যমুনা’ উপন্যাসটি কে রচনা করেছেন?
উঃ আবু জাফর শামসুদ্দিন।

২১৬. ‘অলীক মানুষ’ কার লেখা?
উঃ সৈয়দ মুস্তফা।
২১৭. সৈয়দ শামসুল হক রচিত “পায়ের আওয়াজ পাওয়া যায়” কি ধরনের রচনা?
উঃ মুক্তিযুদ্ধবিষয়ক নাটক। সৈয়দ শামসুল হক লেখক।

২১৮. জসীমউদদীনের একমাত্র উপন্যাসের নাম কি?
উঃ বোবা কাহিনী।

২১৯. ‘বিষাদ সিন্ধু’ কি ধরনের উপন্যাস?
উঃ ইতিহাস আশ্রয়ী উপন্যাস।

২২০. কাজী নজরুল ইসলামের লেখা তিনটি উপন্যাস কি কি?
উঃ বাঁধনহারা(১৯২৭), মৃত্যুক্ষুধা(১৯৩০), কুহেলিকা(১৯৩১)।
২২১. বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি?
উঃ মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা’।

২২২. রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি নাটকের নাম লিখ?
উঃ চিত্রাঙ্গদা, প্রায়শ্চিত্ত, রাজা, অচলায়তন, ডাকঘর, রক্তকরবী, তাসের দেশ, চন্ডালিক – ইত্যাদি।

২২৩. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
উঃ কাহ্নপা, ১৩ টি।

২২৪. ‘হপ্তপয়কর’ ভাবানুবাদ কাব্যটি কার রচনা?
উঃ সৈয়দ আলাওল।

২২৫. ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ জন ক্লার্ক মার্শম্যান।

২২৬. ‘কপালকুন্ডলা’ কোন প্রকৃতির রচনা?
উঃ রোমান্সমূলক উপন্যাস।

২২৭. “প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে” গানটির গীতিকার কে?
উঃ শেখ ওয়াহিদুর রহমান।
২২৮. ‘Making of a Nation Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ প্রফেসর নুরুল ইসলাম।
২২৯. জীবনঢুলী কি?
উঃ মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত একটি চলচ্চিত্র।
২৩০. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
উঃ তারাচরণ শিকদারের ‘ভদ্রার্জুন’।

২৩১. ‘কুলীন কুলসর্বস্ব’ নাটকটি কার লেখা?
উঃ রামনারায়ণ তর্করত্ন।

২৩২. ‘পঞ্চতন্ত্র’ কার রচিত ব্যক্তিগত প্রবন্ধ সংকলন?
উঃ সৈয়দ মুজতবা আলী।

২৩৩. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ অক্ষয়কুমার দত্ত।

২৩৪. জসীমউদদীনের রচিত/প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উঃ রাখালী।

২৩৫. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কার কবিতা?
উঃ শামসুর রাহমান।

২৩৬. কবি গানের প্রথম কবি কে?
উঃ গোঁজলা গুই।
২৩৭. কল্লোল পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?
উঃ ১৯২৩ সালে।

২৩৮. ‘হরতাল’ গ্রন্থটি কার রচিত?
উঃ সুকান্ত ভট্রাচার্য।
২৩৯. ‘The Origin and Development of Bengali’ গ্রন্থটি কে রচনা করেন?
উঃ ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়।
২৪০. শিল্পি জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়?
উঃ ময়মনসিংহে।

২৪১. ‘শূন্যপুরাণ’ গ্রন্থ রচনা করেন কে?
উঃ রামাই পন্ডিত।

২৪২. ‘পালামৌ’ ভ্রমনকাহিনীটি কার রচনা?
উঃ সঞ্জীবচন্দ্র চট্রোপাধ্যায়।

২৪৩. ‘দিবারাত্রির কাব্য’, ‘জননী’, পদ্মানদীর মাঝি’ এবং ‘পুতুলনাচের ইতিকথা’ কার লেখা উপন্যাস?
উঃ মানিক বন্দ্যোপাধ্যায়।
২৪৪. ‘আনোয়ারা’ গ্রন্থটি কার রচনা?
উঃ মোহাম্মদ নজিবর রহমান।
২৪৫. ‘তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন?’ এই প্রবাদটির রচয়িতা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় (কপালকুন্ডলা উপন্যাসের)।
২৪৬. জসীমউদদীনের জন্ম সাল ও জন্ম স্থান কোথায়?
উঃ ১৯০৩ সালের ১ জানুয়ারি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে।

২৪৭. ‘অশোক সৈয়দ’ কার ছদ্মনাম?
উঃ আবদুল মান্নান সৈয়দের।
২৪৮. ‘প্রভাত চিন্তা’, ‘নিভৃত চিন্তা’, ‘নিশীত চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে?
উঃ কালীপ্রসন্ন ঘোষ।
২৪৯. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন কে কে?
উঃ কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ।
২৫০. বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক (বর্তিমানে মাসিক) সাহিত্য পত্রিকার নাম কি?
উঃ উত্তরাধিকার।

২৫১. ‘পথিক তুমি কি পথ হারাইয়াছ?’ কথাটি কার?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।

২৫২. ‘মধুর চেয়েও আছে মধুর, সে আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চেয়ে ও খাঁটি। এই কবিতার রচয়িতা কে?
উঃ সত্যেন্দ্রনাথ দত্ত।

২৫৩. ‘শেষ প্রশ্ন’ উপন্যাস কার লেখা?
উঃ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়।
২৫৪. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
উঃ অগ্নিবীণা।

২৫৫. কাজী নজরুল ইসলামের বিষের বাঁশী কি জাতীয় রচনা?
উঃ বিদ্রোহাত্নক কাব্যগ্রন্থ।

২৫৬. ‘ব্রজবুলি’ বলতে কি বোঝায়?
উঃ একরকম কৃত্রিম কবিভাষা।
২৫৭. ‘কয়েকটি কবিতা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ নাগরিক কবি সমর সেন।

২৫৮. ঐতিহাসিক নাটক ‘সাজাহান’ এর রচয়িতা কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।

২৫৯. ‘ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ-কথা’- ছোট গল্প সম্পর্কে এ মন্তব্য কার?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।
২৬০. ‘পদ্মরাগ’ উপন্যাসটির রচয়িতা কে?
উঃ বেগম রোকেয়া।
২৬১. মুনীর চৌধুরী রচিত ‘কেউ কিছু বলতে পারেনা’ কি ধরনের রচনা?
উঃ অনুবাদ নাটক।

২৬২. ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি?
উঃ নীলদর্পন, ১৮৬০ সালে।

২৬৩. ‘খোয়াবনামা’ উপন্যাস কার লেখা?
উঃ আখতারুজ্জামান ইলিয়াস।
২৬৪. ‘কাজলা দিদি’ কবিতাটি কে রচনা করেন?
উঃ যতীন্দ্রমোহন বাগচী।
২৬৫. বাংলা ভাষার অভিধান প্রথম কে রচনা করেন?
উঃ ফাদার মনোএল।

২৬৬.‘কমলাকান্তের দপ্তর’ বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা?
উঃ রম্যরচনা।

২৬৭. ‘আয়না’ আবুল মনসুর আহমদের কোন ধরনের রচনা?
উঃ রম্যরচনা।

২৬৮. ‘তিরিশ বসন্তের ফুল’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উঃ আশরাফ সিদ্দিকি।

২৬৯. ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রের নির্মাতা কে?
উঃ খান আতাউর রহমান।

২৭০. ‘কাব্য সুধাকর’ কার উপাধি?
উঃ গোলাম মোস্তফা।
২৭১. আমাদের দেশে হবে সেই ছেলে কবে,
কথায় না বড় হয়ে কাজে বড় হবে- কার লেখা?
উঃ কুসুম কুমারী দাস।
২৭২. ‘হাতেম তায়ী’ গ্রন্থটি কার রচনা?
উঃ ফররুখ আহমেদ।
২৭৩. ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যান কোন দেশের?
উঃ ইরান।

২৭৪. ‘একাত্তরের ডায়েরী’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ সুফিয়া কামাল।
২৭৫. ‘পরশুরাম’ কার ছদ্মনাম? 
উঃ রাজ শেখর বসু্।
২৭৬. ‘সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে মানুষ করোনি’-কোন কবিতার চরন?
উঃ রবীন্দ্রনাথ রচিত বঙ্গমাতা কবিতার।
২৭৭. ‘আগুনের পরশমণির’ রচয়িতা কে?
উঃ হুমুায়ূন আহমেদ।
২৭৮. মুক্তিযুদ্ধভিত্তিক ছায়াছবি ‘গেরিলা’ এর নির্মাতা কে?
উঃ নাসির উদ্দিন ইউসুফ।

২৭৯. ‘ভোর হলো, দোর খোলো, খুকমণি ওঠরে’ কার লেখা?
উঃ কাজী নজরুল ইসলাম।

২৮০. ‘রতন’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র?
উঃ পোস্টমাস্টার।

২৮১. ‘জয় বাংলা বাংলার জয়’ গানটির গীতিকার ও সুরকার কে?
উঃ গীতিকার হলেন গাজী মাজহারুল আনোয়ার,
সুরকার হলেন আনোয়ার পারভেজ।
২৮২. ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ শামসুর রহমান।

২৮৩. ‘দেশে বিদেশে’ কার রচিত প্রথম গ্রন্থ?
উঃ সৈয়দ মুজতবা আলি।
২৮৪. ‘অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল কোন উপন্যাসের চরিত্র?
উঃ রবিন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস ‘শেষের কবিতার’।

২৮৫. সমরেশ বসুর ছদ্মনাম কি?
উঃ কালকূট।
২৮৬. ‘সুনন্দ’ কার ছদ্মনাম?
উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়।
২৮৭. বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কি?
উঃ কমলাকান্ত।

২৮৮. ‘গাজী মিয়ার বস্তানী’ কি ধরনের রচনা?
উঃ অত্মজীবনীমূলক উপন্যাস।
২৮৯. ‘চাঁদ সওদাগর’ বাংলা কোন কাব্যধারার চরিত্র?
উঃ মনসামঙ্গল।

২৯০. ‘বনফুল’ কার ছদ্মনাম?
উঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়।
২৯১. ‘অশ্রুমালা’ গীতিকাব্যের রচয়িতা কে?
উঃ কায়কোবাদ।
২৯২. ‘দেনা-পাওনা’ উপন্যাসের লেখক কে?
উঃ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়।
২৯৩. বাংলা সাহিত্যে প্রথম নারী কবি কে?
উঃ চন্দ্রাবতী।
২৯৪. ওমর খৈয়াম কোন দেশের কবি?
উঃ ইরানের।
২৯৫. খনার বচন কি সংক্রান্ত?
উঃ কৃষি।

২৯৬. বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি?
উঃ বীরবলের হালখাতা।

২৯৬. কবি সুকান্ত ভট্রাচার্য কত বছর বয়সে মারা যান?
উঃ মাত্র ২১ বছর, ১৯৪৭ সালে।

২৯৭. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
উঃ দুর্গেশনন্দিনী।

২৯৮. ‘রুদ্রমঙ্গল’, ‘যুগবাণী’, ‘দুর্দিনের যাত্রী’ কার রচিত প্রবন্ধগ্রন্থ?
উঃ কাজী নজরুল ইসলাম।

২৯৯. ‘সুলতানার স্বপ্ন’ কার রচিত গ্রন্থ?
উঃ বেগম রোকেয়া।
৩০০. শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন?
উঃ ফারসি।
৩০১. ‘বেলা অবেলা কালবেলা’ ও ‘ধূসর পান্ডুলিপি’ কার রচিত কাব্যগ্রন্থ?
উঃ জীবনানন্দ দাশ।
৩০২. শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে।
৩০৩. বেগম সুফিয়া কামালের জন্মস্থান কোথায়?
উঃ বরিশালের শায়েস্তাবাদে মাতুলালয়ে।
৩০৪. ‘নিরালোকে দিব্যরথ’ কাব্যটি কার লেখা?
উঃ শামসুর রহমান।
৩০৫. মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ এর পটভূমি কি ছিল?
উঃ পানি পথের ৩য় যুদ্ধ।

৩০৬. ‘অমর কথাশিল্পী’, ‘অপরাজেয় কথাসাহিত্যক’ নামে কে পরিচিত?
উঃ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়।
৩০৭. বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ কে?
উঃ প্যারীচাঁদ মিত্র।

৩০৮. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?
উঃ মুক্তি।

৩০৯. আলোকিত মানুষ তৈরির কর্মসূচি কোন সংগঠনের?
উঃ বিশ্বসাহিত্য কেন্দ্রের।

৩১০. ‘চর্যাপদ’ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
উঃ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে।
৩১১. ‘ইউসুফ জুলেখা’ কাব্য কার রচনা?
উঃ শাহ মুহম্মদ সগীর।
৩১২. বিদ্যাপতি কোন ভাষায় তাঁর পদগুলো রচনা করেন?
উঃ মৈথিলি ভাষায়।

৩১৩. মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গল কাব্য ধারার কবি?
উঃ চন্ডীমঙ্গল কাব্য।

৩১৪. ‘মার্সিয়া’ কি?
উঃ শোকগীতি।

৩১৫. বাংলা কাব্যে মুক্তক ছন্দের প্রবর্তক কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৩১৬. কোন সাহিত্যিক ‘ব্যাঙাচি’ ছদ্মনামে লিখতেন?
উঃ কাজী নজরুল ইসলাম।

৩১৭. ‘চুনিয়া আমার অর্কেডিয়া’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ রফিক আজাদ।

৩১৮. ‘কালো বরফ’ কার রচনা?
উঃ মাহমুদুল হক।
৩১৯. ‘হাত-হদাই’ নাটকটি কার রচিত?
উঃ সেলিম আল দীন। নোয়াখালীর আঞ্চলিক ভাষায়।

৩২০. শরৎচন্দ্রের ‘শ্রীকান্ত’ কোন শ্রেনির উপন্যাস?
উঃ আত্মজৈবনিক।

৩২১. ‘ডাকহরকরা’ গল্পটির রচয়িতা কে?
উঃ তারাশঙ্কর বন্দোপাধ্যায়।
৩২২. ‘পদ্ম-গোখরো’ গল্পটির লেখক কে?
উঃ কাজী নজরুল ইসলাম।

ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু

০১. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে?
উঃ ১১টি। 
০২. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সাব-সেক্টরে ভাগ করা হয়েছিল?
উঃ ৬৪টি।
০৩. মুক্তিযুদ্ধে একমাত্র পদকপ্রাপ্ত আদিবাসী কে?
উঃ ইউ কি চিং (বীর বিক্রম)।
০৪. স্বাধীন বাংলাদেশকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় কত সালে?
উঃ ১৯৭২ সালের ৪ এপ্রিল।
০৫. মুজিব নগর সরকার শপথ নেয় কত তারিখে?
উঃ ১৭ এপ্রিল ১৯৭১।
০৬. মুজিব নগর কোথায় অবস্থিত?
উঃ মেহেরপুর জেলায়।
০৭. বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন কবে?
উঃ ১০ জানুয়ারি, ১৯৭২।
০৮. মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা শত্রুমুক্ত হয়?
উঃ যশোর। ৬ ডিসেম্বর ১৯৭১।
০৯. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়টি উপাধি দেওয়া হয়?
উঃ ৪টি।
১০. ১৯৭১ সালে পাকিস্তানী সেনাবাহিনী কার কাছে আত্মসমর্পন করে?
উঃ যৌথ বাহিনীর কাছে।
১১. শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে?
উঃ ১৪ ডিসেম্বর।
১২. বাংলাদেশের সর্বোচ্চ খেতাব কি?
উঃ বীরশ্রেষ্ঠ।
১৩. মুক্তিযুদ্ধের সময় সেনাপ্রধান কে ছিলেন?
উঃ জেনারেল আতাউল গনি ওসমানি।
১৪. বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
১৫. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরে ছিল?
উঃ ৮নং সেক্টরে।
১৬. যুদ্ধকালীন সময়ে বঙ্গবন্ধুকে কোন কারাগারে বন্দী রাখা হয়? 
উঃ করাচি কারাগারে।
১৭. মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
উঃ তানভীর কবির।
১৮. মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নং সেক্টরের অধীনে ছিল?
উঃ ১০ নং সেক্টরে।
১৯. মুজিবনগর সরকারের/প্রথম পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী কে ছিলেন?
উঃ খন্দকার মোশতাক আহমেদ।
২০. মুজিবনগর সরকারের/প্রথম স্বরাষ্ট্র, কৃষি ত্রান ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
উঃ এ এইচ এম কামরুজ্জামান।
২১. মুজিবনগর সরকারের/প্রথম অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী কে ছিলেন?
উঃ ক্যাপ্টেন এম মনসুর আলী।
২২. প্রথম জাতীয় পতাকা উত্তোলন হয় কত তারিখে? 
উঃ ২মার্চ ১৯৭১।
২৩. প্রথম পতাকা উত্তোলনকারী কে?
উঃ আ স ম আব্দুর রব।
২৪. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে কোন দেশ?
উঃ ভূটান
২৫. কোন আরবদেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
উঃ ইরাক।
২৬. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?
উঃ ভারত।
২৭. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থপিত হয়?
উঃ চট্রগ্রামের কালুরঘাটে।
২৮. ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থটির লেখক কে?
উঃ মোনায়েম সরকার।
২৯. অস্থায়ী সরকারের ঘোষনাপত্র কে পাঠ করেন?
উঃ অধ্যাপক ইউসুফ আলী।
৩০. মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
উঃ ২ নং সেক্টরের অধীনে।
৩১. ভারত-বাংলাদেশের যোথ বাহিনী কবে গঠিত হয়?
উঃ ২১ নভেম্বর ১৯৭১।
৩২. মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্তদের তালিকা তুলে ধরুন?
উঃ ৬৭৬জন। বীরশ্রেষ্ঠ ৭জন, বীরউত্তম ৬৮ জন, বীরবিক্রম ১৭৫জন, ও বীরপ্রতীক ৪২৬জন।
৩৩. মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি?
উঃ মুক্তিবার্তা।
৩৪. ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি?
উঃ বিজয় কেতন।
৩৫. সেক্টর-১ এর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন কে কে? 
উঃ মেজর জিয়াউর রহমান (এপ্রিল-জুন) ও মেজর মোঃ রফিকুল ইসলাম (জুন-ডিসেম্বর)।
৩৬. সেক্টর-১ কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল?
উঃ চট্রগ্রাম, পার্বত্য চট্রগ্রাম ও ফেনী নদী পর্যন্ত।
৩৭. সেক্টর-২ এর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন কে কে?
উঃ মেজর কে এম খালেদ মোশাররফ (এপ্রিল-সেপ্টেম্বর) ও মেজর এটিএম হায়দার (সেপ্টেম্বর-ডিসেম্বর)।
৩৮. সেক্টর-২ কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল?
উঃ নোয়াখালী, কুমিল্লা, ব্রাক্ষ্মনবাড়ীয়ার আখাউড়া রেললাইন পর্যন্ত, ভৈরব, ঢাকা এবং ফরিদপুর জেলার অংশবিশেষ।
৩৯. সেক্টর-৩ এর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন কে কে?
উঃ মেজর কে এম শফিউল্লাহ (এপ্রিল-সেপ্টেম্বর) ও মেজর এ. এন. এম নুরুজ্জামান (সেপ্টেম্বর-ডিসেম্বর)।
৪০. সেক্টর-৩ কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল?
উঃ আখাউড়া-ভৈরব রেললাইন থেকে পূর্বদিকে কুমিল্লা জেলা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এবং ঢাকা জেলার অংশ বিশেষ।
৪১. সেক্টর-৪ এর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন কে কে?
উঃ মেজর সি আর দত্ত (চিত্তরঞ্জন দত্ত) ও ক্যাপ্টেন এ রব।
৪২. সেক্টর-৪ কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল?
উঃ সিলেট জেলার পূর্বাঞ্ঝল, খোয়াই-শায়েস্তাগঞ্জ রেললাইন থেকে পূর্ব ও উত্তর দিকে সিলেট ডাউকি সড়ক পর্যন্ত।
৪৩. সেক্টর-৫ এর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন কে?
উঃ মেজর মীর শওকত আলী।
৪৪. সেক্টর-৫ কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল?
উঃ সিলেট -ডাউকি সড়ক থেকে সিলেট জেলার সমগ্র উত্তর-পশ্চিমাঞ্চল।
৪৫. সেক্টর-৬ এর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন কে?
উঃ উইং কমান্ডার এম কে বাশার।
৪৬. সেক্টর-৬ কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল?
উঃ ব্রক্ষ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যাতীত সমগ্র রংপুর ও দিনাজপুর জেলা।
৪৭. সেক্টর-৭ এর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন কে কে?
উঃ মেজর কাজী নুরুজ্জামান ও সুবাদার মেজর এ রব।
৪৮. সেক্টর-৭ কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল?
উঃ সমগ্র রাজশাহী, দিনাজপুরের অবশিষ্ট কিছু অংশ এবং ব্রক্ষ্মপুত্র নদের তীরবর্তী এলাকা ব্যাতীত সমগ্র পাবনা এবং বগুড়া জেলা।
৪৯. সেক্টর-৮ এর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন কে কে?
উঃ মেজর আবু ওসমান চৌধুরী (এপ্রিল-আগষ্ট) ও মেজর এম এ মঞ্জুর (আগষ্ট-ডিসেম্বর)।
৫০. সেক্টর-৮ কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল?
উঃ সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুরের অংশ-বিশেষ এবং দৌলতপুর-সাতক্ষীরা সড়ক পর্যন্ত, খুলনা জেলার আংশিক ও বরিশাল জেলার অংশবিশেষ।
৫১. সেক্টর-৯ এর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন কে কে?
উঃ মেজর এম এ জলিল (এপ্রিল-ডিসেম্বর), মেজর এম এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।
৫২. সেক্টর-৯ কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল?
উঃ সাতক্ষীরা-দৌলতপুর সড়কসহ খুলনা জেলার সমগ্র দক্ষিনাঞ্চল এবং বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী জেলা।
৫৩. সেক্টর-১০ এর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন কে?
উঃ মুক্তিবাহিনীর ট্রেনিংপ্রাপ্ত নৌ-কমান্ডারগন।
৫৪. সেক্টর-১০ কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল?
উঃ অভ্যন্তরীন নৌ-পথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং চট্রগ্রাম ও মংলা বন্দর।
৫৫. সেক্টর-১১ এর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন কে কে?
উঃ মেজর আবু তাহের (এপ্রিল-নভেম্বর) ও ফ্লাইট লে. এম হামিদুল্লাহ (৩ নভেম্বর-ডিসেম্বর)।
৫৬. সেক্টর-১১ কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল?
উঃ কিশোরগঞ্জ ব্যতীত সমগ্র ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা এবং নগরবাড়ী-আরিচা থেকে ফুলছড়ি-বাহাদুরাবাদ ও যমুনা নদীর তীরাঞ্চল।
৫৭. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?
উঃ সিপাহী।
৫৮. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উঃ মাইনুল হোসেন।
৫৯. মুজিবনগরে কত তারিখে স্বাধীনতা ঘোষনা করা হয়েছিল?
উঃ ১০ এপ্রিল ১৯৭১।
৬০. মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
উঃ সেগুনবাগিচা।
৬১. পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কত তারিখে?
উঃ ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪।
৬২. ‘লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না।’ এ দম্ভোক্তিকারী ব্যক্তি কে ছিল?
উঃ জেনারেল ইয়াহিয়া খান।
৬৩. ১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে কে কে যুক্ত ছিলেন?
উঃ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ.কে. ফজলুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৬৪. ৬দফা কতসালে ঘোষনা করা হয়?
উঃ ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি।
৬৫. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
উঃ ২১ ফেব্রুয়ারি।
৬৬. কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষনা করা হয়?
উঃ ১৭ নভেম্বর, ১৯৯৯ সাল।
৬৭. কতসালে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়?
উঃ জানুয়ারি, ১৯৬৮ সালে।
৬৮. ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল কি?
উঃ নৌকা।
৬৯. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ খাজা নাজিমুদ্দীন।
৭০. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
উঃ বাঙ্গালী জাতীয়তাবাদ।
৭১. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?
উঃ ৩০ জানুয়ারি ১৯৫২।
৭২. ১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?
উঃ এক নতুন জাতীয় চেতনার।
৭৩. ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কি?
উঃ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা।
৭৪. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল?
উঃ ১৩৫৮ সনের ৮ ফাল্গুন।
৭৫. কখন ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়?
উঃ ১৯৪৭ সালে।
৭৬. মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদ সচিব ছিলেন কে?
উঃ এইচ টি ইমাম।
৭৭. মুজিবনগর সরকারের সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ ছিলেন কে?
উঃ লে. কর্নেল আব্দুর রব।
৭৮. বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন কে?
উঃ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল।
৭৯. কখন শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয়?
উঃ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে। রেসকোর্স ময়দানে।
৮০. শহীদ জননী নামে কে পরিচিত?
উঃ জাহানারা ইমাম।
৮১. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উঃ হামিদুর রহমান।
৮২. তমদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়?
উঃ অধ্যাপক আবুল কাশেম।
৮৩. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কত দফা দাবি পেশ করেন? 
উঃ ৪দফা।
৮৪. “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটির প্রথম সুরকার কে?
উঃ আব্দুল লতিফ।
৮৫. “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের গীতিকার ও সুরকার কে?
উঃ আব্দুল গাফফার চৌধুরী ও আলতাফ মাহমুদ।
৮৬. ‘অসমাপ্ত আত্মজীবনী’কার রচিত?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৮৭. দুজন মহিলা বীর প্রতিক এর নাম বলুন।
উঃ ড. সেতারা বেগম ও তারামন বিবি।
৮৮. কোন ম্যাগাজিন বঙ্গবন্ধু কে ‘রাজনীতির কবি’ আখ্যা দিয়েছিল?
উঃ নিউজ উইকস।
৮৯. বীর প্রতীক ডা. সেতারা বেগমের সেনাবাহিনীতে পদবী ছিল কি?
উঃ ক্যাপ্টেন।
৯০. মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৯৬ সালে।
৯১. সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম কি?
উঃ শহীদুল ইসলাম লালু।
৯২. মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশীর নাম কি?
উঃ ডব্লিউ এ এস ওডারল্যান্ড। তিনি অষ্ট্রেলীয় বংশোদ্ভূত নেদার‌্যান্ডে জন্মগ্রণ করেন।
৯৩. মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধকারী কারা?
উঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
৯৪. জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধু কবে বাংলায় বক্তৃতা দেন?
উঃ ২৫ সেপ্টেম্বর ১৯৭৪।
৯৫. বঙ্গবন্ধু শান্তির জন্য জুলিও কুরি পদক পান কবে?
উঃ ১০ অক্টোবর ১৯৭২ সালে।
৯৬. বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কত তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
উঃ ৭ মে ১৯৫৪।
৯৭. গণপরিষদ আদেশ জারি হয় কখন?
উঃ ২৩ মার্চ ১৯৭২।
৯৮. মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহসচিব কে ছিলেন?
উঃ উ থান্ট।
৯৯. বঙ্গবন্ধুর জন্ম তারিখ কবে?
উঃ ১৭ মার্চ ১৯২০ সাল।
১০০. বঙ্গবন্ধু কবে কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন?
উঃ ১৯৪২ সালে।
১০১. বঙ্গবন্ধু কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?
উঃ ১৯৪৮ সালে। আইন বিভাগে।
১০২. আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় বঙ্গবন্ধু কোন পদে নির্বাচিত হন?
উঃ যুগ্ম সম্পাদক।
১০৩. আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়?
উঃ ২২ ফেব্রুয়ারি ১৯৬৯।
১০৪. বঙ্গবন্ধু ‘যুক্তফ্রন্ট’ মন্ত্রিসভার কোন মন্ত্রী নিযুক্ত হন?
উঃ কৃষি, বন ও সমবায় মন্ত্রী।
১০৫. বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের কোন মন্ত্রী নিযুক্ত হন?
উঃ শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও ভিলেজ এইড দফতরের মন্ত্রী।
১০৬. মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ ‘আমার কিছু কথা’ এর লেখক কে?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১০৭. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।
উঃ ৪(ক) অনুচ্ছেদ অনুযায়ী।
১০৮. ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয় কবে?
উঃ ২৬ সেপ্টেম্বর ১৯৭৫।
১০৯. ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল বিল পাস করা হয় কবে?
উঃ ১২ ডিসেম্বর ১৯৭৫।
১১০. বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ কত সাল পর্যন্ত?
উঃ ১৯৫৫ সাল।
১১১. বঙ্গবন্ধুকে কবে ‘জাতির জনক’ ঘোষণা করা হয়?
উঃ ৩ মার্চ ১৯৭১।
১১২. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কবে প্রথম প্রকাশিত হয়?
উঃ জুন ২০১২ সালে।
১১৩. বঙ্গবন্ধু স্বপরিবারে শহীদ হন কবে?
উঃ ১৫ আগষ্ট ১৯৭৫।
১১৪. তমুদ্দন মজলিস কবে গঠিত হয়?
উঃ ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর।
১১৫. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কত জন ছিল?
উঃ ৩৫জন।
১১৬. প্রথম শহীদ মিনার কে উন্মোচন করেন?
উঃ শহীদ শফিউরের পিতা।
১১৭. ভাষা আন্দোলন প্রশ্নে কয়টি সংগ্রাম পরিষদ গঠিত হয়?
উঃ ৩টি।
১১৮. ‘রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ পুস্তিকার লেখক কে?
উঃ নুরুল আমীন।
১১৯. মুক্তিযুদ্ধ পূর্ব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবন থেকে নেওয়া’ এর পরিচালক কে?
উঃ জহির রায়হান।
১২০. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কালুর ঘাটের সম্প্রচার কবে থেকে বন্ধ হয়ে যায়?
উঃ ৩০ মার্চ ১৯৭১।
১২১. ১৯৪৭ সালের ১৪ আগস্ট কিসের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?
উঃ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে।
১২২. পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব কে আনেন?
উঃ ধীরেন্দ্রনাথ দত্ত।
১২৩. বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে হন?
উঃ শেরে বাংলা এ কে ফজলুল হক।
১২৪. লাহোর প্রস্তাব কবে উত্থাপন করা হয়?
উঃ ১৯৪০ সালের ২৩ মার্চ।
১২৫. ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’ কে ঘোষনা করেন? 
উঃ মোহম্মদ আলী জিন্নাহ। ২১ মার্চ ১৯৪৮ সালে রেসকোর্স ময়দানে।
১২৬. কত সালে ফজলুল হক পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত হন?
উঃ ১৯৫৬ সালে।
১২৭. ৭জন বীরশ্রেষ্ঠদের নাম, জন্ম ও মৃত্যূ তারিখ কবে?
উঃ ## সিপাহি মোস্তফা কামাল, ১৬/১২/১৯৪৯-১৭/০৪/১৯৭১। ভোলা জেলার দৌলতখান উপজেলার পশ্চিম হাজিপুর গ্রামে। কর্মস্থল- সেনাবাহিনী।
## ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ, ০৮/৫/১৯৪০-২০/০৪/১৯৭১। ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্ম। কর্মস্থল- ইপিআর।
## ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ২৯/১০/১৯৪১-২০/০৮/১৯৭১। ঢাকা জেলার আগা সাদেক রোডে জন্ম। কর্মস্থল- বিমানবাহিনী।
## ল্যান্স নায়েক নূর মোহাম্মদ, ২৬/০২/১৯৩৬-০৫/০৯/১৯৭১। নড়াইল জেলার মহেশখালী গ্রামে জন্ম। কর্মস্থল- ইপিআর।
## সিপাহী হামিদুর রহমান, ২৮/১০/১৯৭১। পশ্চিম বঙ্গের চব্বিশ পরগনা জেলার চাপড়া গ্রামে জন্ম। কর্মস্থল- সেনাবাহিনী।
## ইঞ্জিনরুম আর্টিফিসার মোহম্মদ রুহুল আমিন, ১৯৩৫-১০ ডিসেম্বর ১৯৭১। নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বাঘচাপড়া গ্রামে জন্ম। কর্মস্থল- নৌবাহিনী।
## ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ১৯৪৯- ১৪ ডিসেম্বর ১৯৭১। বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রহিমাগঞ্জ গ্রামে জন্ম। কর্মস্থল- সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার।
১২৮. শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন কে?
উঃ তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ।
১২৯. বঙ্গবন্ধুর জন্মদিনে কোন দিবস পালিত হয়?
উঃ শিশু দিবস।
১৩০. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
উঃ ৪৬.৫ মিটার।
১৩১. বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটি ডিজাইন করেন কে?
উঃ এ এন সাহা।
১৩২. জাতীয় স্মৃতিসৌধের ফলকের সংখ্যা কতটি?
উঃ ৭টি।
১৩৩. জাতীয় পতাকা বিধি চালু হয় কত সালে?
উঃ ১৯৭২ সালে।
১৩৪. ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কবে?
উঃ ১৯৪৮সালে।